গুরুদাসপুর উপজেলায় কন্যাশিশু দিবস পালিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা আক্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম আক্তার, সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম ও মহিলা বিষয়ক কর্মকর্তা রেখামনি পারভিনসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভাপতির বক্তব্যে ইউএনও সালমা আক্তার কন্যাশিশুদের জন্য নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং তাদের স্বপ্ন পূরণের পথে সর্বদা সহযোগিতার আশ্বাস দেন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন