যৌথ অভিযান চালিয়ে ঢাকার মিরপুর থেকে কুষ্টিয়া-৪ (কুমারখালী- খোকসা) জাতীয় সংসদ সদস্য আব্দুর রউফকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার রাত সাড়ে ১২ টার দিকে কুষ্টিয়ার চানচাল্যকর সুজন হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে র্যাব-১২ (কুষ্টিয়া) জানায়, ১৩ সেপ্টেম্বর কুষ্টিয়া সদর উপজেলার মোল্লাতেঘরিয়া পূর্ব ক্যানালের পাড়ে পূর্ব শত্রুতার জের ধরে দুষ্কৃতিকারীরা আগ্নেয়াস্ত্র দিয়ে টাকিমারার ইসমাইল মালিথার ছেলে মো. সুজন মালিথা (৪৫), কে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়।
এ ব্যাপারে কুষ্টিয়া সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। পরবর্তীতে গ্রেপ্তার আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা জেলার গোয়েন্দা শাখার নিকট হস্তান্তর করা হয়েছে।
বিআরইউ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন