সিলেটের ওসমানীনগরে জাতীয় পরিচয়পত্র (স্মার্ট) কার্ড বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলার তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্মার্টকার্ড বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার অনুপমা দাসের সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন অফিসার (ভারপ্রাপ্ত) মো. আলী আজমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল হালিম খান, সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জিল্লুর রহমান প্রমুখ।
জানা গেছে, উপজেলার তাজপুর ইউনিয়নে ৩ থেকে ৮ অক্টোবর, দয়ামীর ইউনিয়নে ৯ থেকে ১৭ অক্টোবর, উছমানপুর ইউনিয়নে ১৮ থেকে ২৩ অক্টোবর, সাদিপুর ইউনিয়নে ২৪ থেকে ২৯ অক্টোবর, গোয়ালা বাজার ইউনিয়ন ৩০ অক্টোবর থেকে ০৩ নভেম্বর, উমরপুর ইউনিয়নে ৪ থেকে ৭ নভেম্বর, পশ্চিম পৈলনপুর ইউনিয়নে ৮ থেকে ১০ নভেম্বর, বুরুঙ্গা বাজার ইউনিয়নে ১১ থেকে ১৩ নভেম্বর বিতরণ করা হবে।
এছাড়া যারা সময়মতো নিতে না পারবে পরবর্তীতে উপজেলা নির্বাচন অফিস থেকে নেওয়া যাবে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন