কক্সবাজারের চকরিয়ায় ফাসিয়াখালী জড়ঝড়ি ব্রিজ সংলগ্ন এলাকায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৮ মাসের এক শিশু নিহত হয়েছে।
সোমবার বেলা ১২টার সময় চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী যাত্রীবাহী বাসের চকরিয়ামুখী যাত্রীবাহী সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৮ মাসের শিশু নিহত হয় এছাড়া ৬ জন যাত্রী গুরুতর আহত হয়েছে।
স্থানীয়রা জানান, বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষের খবর পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করি। তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার ব্যবস্থা করি।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন