হিন্দু সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষ্যে পলাশপুর ৪০ বিজিবি জোনের দায়িত্বপূর্ণ এলাকায় ২টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে পালনের ২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার থেকে খেদাছড়া ব্যাটালিয়ন ৪০ বিজিবি পলাশপুর জোনের আওতায় ২টি পূজা মণ্ডপ (বেলছড়ি শ্রী শ্রী শিব মন্দির এবং গোমতি কেন্দ্রীয় কালি ও জগন্নাথ মন্দির) পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিতকল্পে পলাশপুর জোন সদর থেকে ২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
খেদাছড়া ব্যাটালিয়ন ৪০ বিজিবি পলাশপুর জোন কমান্ডার লে. কর্ণেল মোহাম্মদ মুনতাসির মামুন বিজিওএম পিএসসি বলেন, শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা পালনের লক্ষ্যে প্রতিটি পূজামণ্ডপের নিকটবর্তী বিওপি-ক্যাম্প থেকেও নিয়মিতভাবে বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। যে কোন উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় উপজেলা প্রশাসন, পুলিশ, আনসার ভিডিপি এবং পূজা উদযাপন কমিটির সাথে সার্বক্ষণিক যোগাযোগ-সমন্বয় পূর্বক পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তায় জোন সদরে একটি মনিটরিং সেল গঠনসহ ড্রোনের মাধ্যমে দায়িত্বপূর্ণ এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন