সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পানিতে ডুবে এক পর্যটক নিহত হয়েছেন।
শনিবার বিকালে জাফলংয়ের পিয়াইন নদীর জিরো পয়েন্ট এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত পর্যটক ময়মনসিংহের কোতোয়ালি থানার ডাক্তার আফতাব উদ্দিনের ছেলে জাওয়াদ আহমেদ (২৫)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ জানান, পর্যটনকেন্দ্র জাফলংয়ে বেড়াতে এসে এক পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন