পিরোজপুরে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মোহম্মদ আশরাফুল আলম খানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন পিরোজপুরের দায়িত্বরত সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম, পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের, জাতীয় গোয়েন্দা সংস্থার যুগ্ম পরিচালক মো. আব্দুল কাদের, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় পিরোজপুরের সহকারী পরিচালক মো. বাবুল সরকার, নির্বাহী প্রকৌশলী সওজ পিরোজপুর তানভীর আহমেদ, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. ইকবাল কবির, মেডিকেল অফিসার ডা. মো. আরিফ হাসান, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এসএম রেজাউল ইসলাম শামীম, ইত্তেফাকের স্টাফ রিপোর্টার মনিরুজ্জামান নাসিম আলী প্রমুখ।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন