কুড়িগ্রাম জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা কমিটির সভায় শারদীয় দুর্গাপূজা ২০২৪ সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হওয়ায় পুলিশ ও প্রশাসনকে ধন্যবাদ জানান সম্মানিত সদস্যরা।
সেই সাথে আগামীতে নান্দনিক কুড়িগ্রাম গড়তেও বেশকিছু বিষয়ে আলোচনা হয়।
এ সময় কুড়িগ্রাম জেলার জেলা প্রশাসক নুসরাত সুলতানার সভাপতিত্বে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান, কুড়িগ্রাম ২২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান, লেফটেন্যান্ট কর্নেল গালিব বিন আহাম্মেদ, সিভিল সার্জন মঞ্জুর এ মোর্শেদসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, উপজেলা নির্বাহী অফিসার, সাংবাদিক ও বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
আইনশৃঙ্খলা কমিটির সভায় সাময়িক বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হয়। আইনশৃঙ্খলা রক্ষার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, চুরি-ছিনতাই রোধ, মাদক চোরাচালান রোধ, ফুটপাত দখল, শহরের যানজট, শহরের পরিচ্ছন্নতা সহ বিভিন্ন বিষয়ে উক্ত সভায় সম্মানিত সদস্যরা বিস্তারিত আলোচনা করেন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন