নওগাঁর পত্নীতলায় ‘হাতে দেখলে সাদা ছড়ি এগিয়ে এসে সহায়তা করি’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আন্তর্জাতিক সাদা ছড়ি দিবস-২০২৪ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উইমেন উইথ ডিজএ্যাটিলিটিজ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (ডাব্লিউডিডিএফ) আয়োজনে মধইলহাট প্রতিবন্ধী অফিসে সংস্থার নির্বাহী পরিচালক কাওসার আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক আক্কাস আলী।
এ সময় বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য দেন- উপজেলা সমাজসেবা অফিসার ফিরোজ আল মামুন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মনোরঞ্জন পাল, পত্নীতলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইখতিয়ার উদ্দীন আজাদ, সংস্থার নারী কমিটির সভাপতি রেখা বানু, সংস্থার নারী কমিটির সহ-সভাপতি মমতা পারভীন প্রমুখ।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন