হবিগঞ্জের বাহুবলে আলোচিত তাজুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি আব্দুল হান্নানকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
শুক্রবার দিবাগত রাত ১২টায় বাহুবল উপজেলার রামপুর চা বাগানে ম্যানেজারের বাংলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আব্দুল হান্নান দৌলতপুর এলাকার আব্দুস শহিদের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের মিডিয়া শাখার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, গ্রেপ্তার আব্দুল হান্নানকে শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন