গণহত্যাকারী খুনিদের বিচার ও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে আজীবন নিষিদ্ধের দাবিতে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মাটিরাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে মাটিরাঙ্গা উপজেলা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তবলছড়ি চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাটিরাঙ্গা প্রতিনিধি ফয়েজ উল্ল্যাহ মীর, আমির হেসেন রনি, কামাল হোসেন সজিব, আদনান হাসনাত স্বাধীন প্রমুখ বক্তব্য দেন।
বিক্ষোভ সমাবেশে মাটিরাঙ্গা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন