শরীয়তপুরের গোসাইরহাটে ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সোহরাব কবিরাজ (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বুধবার বিকালে উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের জুশিরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সোহরাব কবিরাজ মাদারীপুর জেলার কালকিনি উপজেলার আলিপুর এলাকার মৃত কামিজ উদ্দিন কবিরাজের ছেলে।
এ বিষয়ে গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আলম বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ভুক্তভোগীর পরিবার অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন