চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গায় স্ত্রীকে কুপিয়ে হত্যার পর তার লাশ রেললাইনে ফেলে রাখার অভিযোগে স্বামী রাসেল ইসলামকে (২৪) গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার রাতে ফরিদপুরের মুন্সিবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাসেল ইসলাম আলমডাঙ্গা উপজেলার রোয়াকুলি গ্রামের বাসিন্দা।
র্যাব-১২ এর মেহেরপুর সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) আশরাফউল্লাহ পিপিএম বৃহস্পতিবার দুপুর ২টায় এ তথ্য নিশ্চিত করেন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন