নেছারাবাদ স্বরূপকাঠি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পদে ডা. মামুন হাসানকে যোগদান করতে না দেওয়া এবং যোগদান বন্ধের দাবিতে বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।
শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে হাসপাতাল এলাকা ও শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল শেষে হাসপাতাল মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য দেন- পৌর বিএনপির আহ্বায়ক সাবেক পৌর মেয়র মো. শফিকুল ইসলাম ফরিদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. নাসির উদ্দিন তালুকদার, বিএনপি নেতা ইমামুল ইসলাম খোকন, মিরাজ হোসেন, সাইফুল ইসলাম প্রমুখ।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন