গাজীপুর মহানগরীর পূবাইলে সংখ্যালঘুদের জমি নিয়ে বিরোধের জেরে পৈত্রিক ওয়ারিশ সূত্রে পাওয়া বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
এ বিষয়ে শনিবার পূবাইল থানায় ক্ষতিগ্রস্ত নির্মল মল্লিক বাদী হয়ে উত্তম কুমার মল্লিক, শাহজালাল, সঞ্জয় শিকদার, শিনিকদা রানী মল্লিক, দিপালী রানী মল্লিকসহ অজ্ঞাতনামা ১৫-২০ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে পূবাইল থানার অফিসার ইনচার্জ শেখ মো. আমিরুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন