২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লগী-বৈঠার বর্বরোচিত হামলার ঘটনায় বিচারের দাবি ও শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকালে পৌর শহরের তালতলা চত্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামী সখীপুর উপজেলা শাখার আয়োজনে এ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি অধ্যাপক আল-আমীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর আমির আহসান হাবীব মাসুদ।
এছাড়াও অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির খন্দকার আব্দুর রাজ্জাক, জেলার সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা শফিকুল ইসলাম খান, উপজেলার সাবেক আমির হায়দার আলী মাস্টার প্রমুখ।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন