টাঙ্গাইলের দেলদুয়ারে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
এ উপলক্ষ্যে উপজেলা যুবদল ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে। বেলা সাড়ে ১১ টায় বিএনপির কার্যালয়ের সামনে উপজেলা যুবদলের আহ্বায়ক অপু তালুকদার শিপলুর সভাপতিত্বে ও সদস্য সচিব বাবলু চৌধুরীর পরিচালনায় মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন- উপজেলা বিএনপি সভাপতি আব্দুল আজিজ খান, সহ-সভাপতি মো. আজাদ মিয়া, মো. আনিছুর রহমান খান, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এস.এম ফেরদৌস আহমেদ প্রমুখ।
মেডিকেল ক্যাম্পে ডা. আনিছ খান, আই কেয়ারের পক্ষ থেকে ২ শতাধীক চক্ষু রোগীকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ওষুধ ও চশমা প্রদান করেন। একই সাথে শতাধিক রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে ব্যবস্থাপত্র ও ওষুধ সরবরাহ করা হয়েছে।
উপজেলা যুবদলের পক্ষ থেকে জানানো হয়, পর্যায়ক্রমে পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হবে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন