পাবনা জেলার সদর থানাধীন দক্ষিণ রাঘবপুর এলাকায় একটি মাদক উদ্ধার অভিযান পরিচালনা করেছে র্যাব।
অভিযানে ২১ গ্রাম হেরোইনসহ মো. আরিফুল ইসলাম বাপ্পি নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১২, সিপিসি-২।
র্যাব-১২, সিপিসি-২ স্কোয়াড্রন লিডার কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অভিযানে উদ্ধার হওয়া ২১ গ্রাম হেরোইনের মূল্য আনুমানিক দুই লক্ষ দশ হাজার টাকা।
পরবর্তীতে আসামির বিরুদ্ধে পাবনা জেলার সদর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ আসামিকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন