আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষ্যে প্রতি বছরের ন্যায় এ বছরও এনসিটিএফ ও ইয়েস বাংলাদেশের যৌথ উদ্যোগ ফরিদপুর জেলার প্রাথমিক শিক্ষা অফিসারের প্রতীকী দায়িত্ব এক ঘণ্টার জন্য পালন করেছেন এলিনা ইসলাম এশা নামের এক শিক্ষার্থী। এশা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী।
রোববার প্রতীকী একঘণ্টার জন্য দায়িত্ব গ্রহণ করেন তিনি।
এশা বলেন, আমরা আগামী দিনের ভবিষ্যৎ। আমাদের হাতে দেশ পরিচালনার চাবি কাঠি থাকবে ভবিষ্যতে। তাই এই ধরনের প্রতীকী দায়িত্ব পালন কার্যক্রমে অংশ নিতে পেরে নিজেকে খুব গর্বিত লাগছে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মহিউদদীন বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড। তাই আমাদের সকলের শিক্ষা গ্রহণ করা প্রয়োজন। তবে আমরা কোন শিক্ষা নিচ্ছি সেদিকে লক্ষ্য রাখতে হবে। আজকের এই কার্যক্রম নিঃসন্দেহে সুশিক্ষার একটা অংশ।
উল্লেখ্য, আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষ্যে এনসিটিএফ ও ইয়েস বাংলাদেশ এর সার্বিক তত্ত্বাবধায়ক কে প্রতিবছর বিভিন্ন কার্যক্রম করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হল এক ঘণ্টার উচ্চপদস্থ ব্যক্তিদের প্রতি কি দায়িত্ব পালন জেলার কন্যা শিশু দ্বারা বাস্তবায়ন করা।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন