নওগাঁর ধামইরহাটে ৪ হাজার ৬০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলা চত্বরে চলতি ২০২৪-২৫ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা, গম, মসুর, মুগ, পেঁয়াজ, চিনাবাদাম, সূর্যমূখী ও অড়হড় ফসলের বীজ ও স্যার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোসা. আসমা খাতুন।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তৌফিক আল জুবায়ের জানান, চলতি মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় মোট ৪ হাজার ৬০০ জন প্রান্তিক কৃষককে বীজ ও সার প্রদান করা হবে। প্রতি ১ জন কৃষক ১ বিঘা জমির জন্য ১ কেজি সরিষা বীজ ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হবে।
অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অভিজিৎ কুমার কুন্ডু প্রমুখ উপস্থিত ছিলেন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন