নওগাঁর সাপাহারে ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির মাধ্যমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, মসুর, খেসারি, চিনাবাদাম, মুগ ও পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৬ হাজার ৯২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা নির্বাহী অফিসারের হলরুমে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাপলা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মাসুদ হোসেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রাণিসম্পদ কর্মকর্তা ড. গোলাম রাব্বানী, মৎস্য কর্মকর্তা রোজিনা খাতুন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনিরুজ্জামান টকি, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আতাউর রহমান সেলিম প্রমুখ।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন