সাতক্ষীরার তালায় মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে মো. মহাসিন গাজী (৪৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
তিনি খুলনার কয়রা উপজেলার চরামুখা গ্রামের ফজলু গাজীর ছেলে। এ ঘটনায় আহতরা হলেন, একই উপজেলার জোড়সিং গ্রামের তোরাব আলীর ছেলে সাইদুর রহমান (৩৮) ও লোকমান গাজীর ছেলে জুলফিকার আলী (৪২)।
বুধবার সন্ধ্যায় তালা উপজেলার জাতপুর সমকাল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পাইকগাছা-খুলনা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
তালা থানার এস আই মো. আব্দুল্লাহিল আরিফ বলেন, নিহত ও আহত ব্যক্তিরা খুলনা থেকে কয়রায় যাওয়ার পথে জাতপুর এলাকায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক মহাসিন গাজী ঘটনাস্থলে মারা যায় এবং সাইদুর ও জুলফিকার আহত হয়।
এ সময় স্থানীয়দের সহায়তায় তালা ফায়ার সার্ভিস কর্মকর্তারা উদ্ধার করে তালা হাসপাতালে ভর্তি করেন।
আহতদের অবস্থার অবন্নতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর হয়েছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন