ঢাকার রামপুরা থানায় একটি হত্যাচেষ্টা মামলায় আসামি করা হয়েছে দেশের পূর্বাঞ্চল এলাকা চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ৩৩ জনকে।
আসামিদের ৯৯ জনের মধ্যে হাতেগোনা কয়েকজন স্থানীয় ঠিকানা ঢাকার হলেও বেশিরভাগ কেউই মামলার এলাকার বাসিন্দা নন।
অনুসন্ধানে ধারণা পাওয়া যায়, এলাকার রাজনৈতিক বিরোধ ও ব্যক্তিগত শত্রুতাকে কেন্দ্র করে তাদের আসামি করা হয়েছে।
মামলার এজাহার সম্পর্কে ডিএমপির অন্তর্ভুক্ত রামপুর থানার অফিসার ইনচার্জ (নিরস্ত্র) মো. আতাউর রহমান আকন্দ বলেন, মামলা হয়েছে। আসামি কোন জায়গার বেশি এ বিষয়টি নিয়ে তেমন কিছু বলতে পারব না। তদন্ত চলছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন