কিশোরগঞ্জের করিমগঞ্জে অভিযান চালিয়ে ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনীর সদস্যরা।
করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহাব উদ্দিন আমার সংবাদকে এ তথ্য নিশ্চিত করেছেন।
রোববার ভোররাতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে করিমগঞ্জ পৌরসভার বাহাদুরপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ৫৯০ পিস ইয়াবা ও ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তাপরকৃতরা হলেন, নাদিম (৪০), আফজাল (২৭) ও আ. রহিম (২০)।
নাদিম করিমগঞ্জ সরকারবাড়ির সারোয়ার হোসেনের ছেলে। আফজাল হোসেন নিয়ামতপুর গ্রামের জুবেত আলীর ও আ. রহিম জাফরাবাদের রাজকুন্তি গ্রামের হালিম উদ্দিনের ছেলে।
করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাব উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের একটি টিম যৌথ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন