চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় রবি মৌসুমে ৮ হাজার ২২৫ জন কৃষক পাচ্ছেন সরিষা, গম, ভুট্টা, খেসারি, অড়হড়, শীতকালীন পেঁয়াজ, মুগ ও মসুর বীজসহ রাসায়নিক সার।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ২০২৪-২০২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এসব ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের এই প্রণোদনা দেয়া হচ্ছে।
বৃহস্পতিবার সকালে বারঘরিয়া ও বালিয়াডাঙ্গার কৃষকদের মধ্যে বিনামূল্যের এ বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন।
সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা অফিসার মো. সুনাইন বিন জামান, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আনিসুল হক মাহমুদ, অ্যাকাডেমিক সুপারভাইজার মো. আব্দুল আলিম, উপজেলা সমাজ সেবা অফিসার মো. নাছির উদ্দিনসহ অন্যরা।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন