বগুড়ার সোনাতলায় বিস্ফোরক মামলার আসামি বেগম ফজিলাতুন্নেসা মুজিব মহিলা কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক একেএম রবিউল আউয়াল বিপ্লবকে (৫১) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার সকাল ১০টায় মহিলা কলেজের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রবিউল আউয়াল বিপ্লব পৌরসভার ৬নং ওয়ার্ড আগুনিয়াতাইড় গ্রামের মৃত নবাব আলী সরকারের ছেলে।
বিস্ফোরকদ্রব্য আইনের ৩/৪ ধারা অনুযায়ী মামলাটি দায়ের করা হয়। এ মামলাসহ দুটি রাজনৈতিক মামলার আসামি অভিযুক্ত রবিউল আউয়াল বিপ্লব।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন