চাঁপাইনবাবগঞ্জে গণপ্রকৌশল দিবস-২০২৪ ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বেলুন ও কবুতর উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. তরিকুল ইসলাম, আইডিইবি, জেলা শাখার সভাপতি প্রকৌশলী মেহেদি হাসান ও সাধারণ সম্পাদক নূরুল আওলিয়া বাবুলসহ অন্যরা উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে বিভিন্ন প্রকৌশল অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটসহ অন্যান্য পলিকেটনিক ইনস্টিটিউট অংশগ্রহণ করে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন