ময়মনসিংহের গৌরীপুরে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নেতৃত্বে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এ লিফলেট বিতরণ করা হয়।
এ সময় নেতৃবৃন্দ চরশ্রীরামপুর, গাজীপুর, কলতাপাড়া, রামগোপালপুর বাস স্ট্যান্ডে পথসভা ও লিফলেট বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা উত্তর যুবদলের সভাপতি শামছুল হক ভিপি শামছু, সাধারণ সম্পাদক রবিউল করিম বিপ্লব, সহ-সভাপতি জিয়া উদ্দিন ফকির, কাজী আব্দুল্লাহ আল আমিন,সানোয়ার হোসেন খান, আনোয়ারুল ইসলাম কামাল,এড. আজিজুল হাই সোহাগ,মোস্তাফিজুর রহমান জুয়েল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ তৌফিকুল ইসলাম,সহ- সাধারণ সম্পাদক শাহীন ফরিদ,কেন্দ্রীয় মৎস্যজীবী দলের সদস্য জালাল উদ্দিন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম মিলন, রাইসুল ইসলাম রিশাদ প্রমুখ।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন