মৌলভীবাজারের বড়লেখায় ছেলের কুড়ালে আঘাতে মামুন মিয়া (৬১) নামে এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন।
রোববার রাত ১০টার দিকে উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের কলাজুরা গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনার পর মামুনের ছেলে অভিযুক্ত নোমান হোসেন (৩০) পালিয়েছে। পুলিশ তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।
বড়লেখা থানার ওসি মো. আবদুল কাইয়ূম বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্ত ছেলে নোমান হোসেনকে গ্রেপ্তারে অভিযান চালানো হয়েছে হয়েছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন