হত্যা মামলার ফাঁসির আসামি ওবাইদুর মোল্লা (৩৫) দীর্ঘদিন পলাতক থাকার পর পুলিশের জালে ধরা পড়েছে।
মঙ্গলবার দিবাগত রাতে ফরিদপুর জেলার সদরপুর উপজেলার এলাকা থেকে বোয়ালমারী থানা পুলিশ তাকে আটক করে।
ওবায়দুর মোল্লা দাদপুর ইউনিয়নের ভাটদি গ্রামের ওয়াহেদ মোল্লার ছেলে।
বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ গোলম রসূল বলেন, ফাঁসির আসামি ওবায়দুরকে আটকের পর বুধবার ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন