‘বউ-শাশুড়ির অঙ্গীকার, গর্ভকালীন সেবার অধিকার’ এ স্লোগানকে সামনে রেখে লালমনিরহাটের সদর উপজেলায় দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে ‘বউ-শাশুড়ি’ মেলা।
বুধবার উপজেলার হারাটি ইউনিয়নের স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রের মাঠ প্রাঙ্গণে দিনব্যাপী ‘জননী প্রকল্প’ এই ব্যতিক্রমী মেলার আয়োজন করে।
আগত কয়েক শতাধিক পরিবারের বউ, শাশুড়ি ও অন্যান্য দর্শনার্থীরা অংশ নেন মেলায়।
মেলাটি কেবল বউ-শাশুড়িদের জন্য নয়, সকলের জন্যই উন্মুক্ত ছিল। আয়োজনে স্বাস্থ্য সেবা, নাটিকা, খেলাধুলা, কুইজ প্রতিযোগিতা ও গল্পের মাধ্যমে গর্ভকালীন পরিচর্যা, প্রাতিষ্ঠানিক স্বাভাবিক প্রসব ও প্রসূতি মায়েদের যত্ন সম্পর্কে সচেতনতা নিয়ে কার্যক্রম তুলে ধরা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা ফেরদৌস, পরিবার পরিকল্পনা পিডিএফটি মোদাব্বের হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার আব্দুল হান্নান, হারাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আলাউদ্দিন প্রমুখ।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন