গজারিয়ায় উপজেলা বন কর্মকর্তা আসাদুজ্জামান শফিক ভুঁইয়ার অবসরজনিত বিদায় ও সংবর্ধনা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা অফিসার্স ক্লাবের পক্ষ থেকে এ বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
গজারিয়া উপজেলা অফিসার্স ক্লাবের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর আক্তারের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন শরীফ, গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমাইয়া ইয়াকুব, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাকির হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন, বিদায়ী বন কর্মকর্তা আসাদুজ্জামান শফিক ভুঁইয়ার পরিবারের স্বজনরা।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন