ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে অজ্ঞাত এক তরুণীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৮টায় দোগাছি সার্ভিস লেন এলাকায় সড়কে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ সময় মরদেহের পাশ থেকে পাঁচটি গুলির খোসা উদ্ধার করা হয়।
পুলিশের ধারণা, গুলি করে ওই তরুণীকে হত্যার পর চলন্ত গাড়ি থেকে মরদেহ এক্সপ্রেসওয়েতে ফেলে রেখে গেছে ঘাতকরা।
স্থানীয়রা জানান, শনিবার ভোরে ওই তরুণীকে এক যুবকের সঙ্গে মহাসড়কে হাঁটতে দেখা গেছে। তার এক থেকে দেড় ঘণ্টা পর তরুণীর গুলিবিদ্ধ মরদেহ মহাসড়কে পড়ে থাকতে দেখতে পান পথচারীরা। তবে সঙ্গে থাকা ওই যুবকটিকে স্থানীয়রা চিনতে পারেনি। তার সঙ্গে আরও কেউ ছিল কিনা তাও নিশ্চিত হওয়া যায়নি।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম উদ্দিন চৌধুরী জানান, কে বা কারা অজ্ঞাত তরুণীকে গুলি করে হত্যার পর মরদেহ মহাসড়কের সার্ভিস লেন সড়কে ফেলে রেখে গেছে, তা শনাক্ত করার চেষ্টা চলছে। আশপাশের ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। নিহতের পরিচয় শনাক্ত করারও চেষ্টা চলছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন