সুনামগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে র্যালিটি অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে শহরের ট্রাফিক পয়েন্টে গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকারের ভারপ্রাপ্ত উপ-পরিচালক রেজাউল করিম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক এ.জে.এম রেজাউল আলম, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, শিশু অ্যাকাডেমির জেলা কর্মকর্তা বাদল রায় প্রমুখ।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন