ময়মনসিংহের গৌরীপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।
দুর্নীতি দমন কমিশন সমন্বিত ময়মনসিংহ কার্যালয়ের আয়োজনে ও গৌরীপুর উপজেলা প্রশাসন দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় সোমবার স্থানীয় পাবলিক হলে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদের সঞ্চালনায় প্রধানঅ তিথি হিসেবে বক্তব্য দেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাকিল আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন- সহকারী কমিশনার ভূমি সুনন্দা সরকার প্রমা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. হারুণ অর রশিদ।
শুভেচ্ছা ও স্বাগত বক্তব্য দেন- উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন।
আলোচনা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরিচালিত সততা (বিক্রেতা ছাড়া দোকান) সংঘ পরিচালনার জন্য শ্রেষ্ঠত্বের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন