মাগুরায় জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়েছে।
বুধবার সকাল ১১টায় শহরের ভায়না মোড়স্থ বিএনপি অফিসের সামনে পতাকা উত্তোলনের মধ্যদিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন শুরু হয়।
আলোচনা শেষে কৃষক দলের নেতাকর্মীরা নানা রঙের ব্যানার, ফেস্টুন, কৃষাণ-কৃষাণী সেজে একটি র্যালি বের করেন। র্যালিটি শহরের প্রধান সড়ক (ঢাকা রোড) প্রদক্ষিণ করে পারনান্দুয়ালী গিয়ে শেষ হয়।
সভায় কৃষক দলের আহ্বায়ক ও কেন্দ্রীয় বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুবাইয়াত হোসেন খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- মাগুরা জেলা বিএনপি নেতা আলহাজ্ব মনোয়ার হোসেন খান।
সঞ্চালনায় ছিলেন মাগুরা জেলা কৃষক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম হীরা।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন- যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, সদর থানা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন, পৌর বিএনপির আহ্বায়ক কিজিল হাসান খান, সাবেক জেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রহিমসহ মাগুরা জেলার কৃষক দলের বিভিন্ন নেতাকর্মীরা।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন