নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের নতুন আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টা থেকে বিশ্বনবি একাডেমি প্রাঙ্গণে অ্যাসোসিয়েশনের সদস্যভুক্ত শিক্ষকদের উপস্থিতিতে ৭ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে নোয়াগাঁও মোজাম্মেল হক হাই স্কুলের শিক্ষক নয়ন পারভেজকে আহ্বায়ক এবং বিশ্বনবি অ্যাকাডেমির শিক্ষক মো. শফিকুর রহমানকে সদস্য সচিব, অ্যাঞ্জেলিক কিন্ডারগার্টেনের শিক্ষক মো. পনিরুজ্জামানকে যুগ্ম আহ্বায়ক, এস এস কিন্ডারগার্টেনের মো. শহিদুল্লাহ, পাঁচগাঁও কিন্ডারগার্টেনের মো. আনিসুর রহমান, আনোয়ারা কিন্ডার গার্ডেনের মো. মনির মিয়া এবং ডোমারচর আইডিয়াল এর শিক্ষক মো. সালে আহাম্মেদকে সদস্য করে এ কমিটি গঠন করা হয়।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন