নাটোরের লালপুরে পুলিশ অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৪ নেতাকে আটক করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
শনিবার রাতে উপজেলার রহিমপুর, চাঁদপুর ও কচুয়া এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন।
গ্রেফতারকৃতরা হলেন, রহিমপুর গ্রামের মল্লুক চাঁদের ছেলে বিলমারিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দীন (৩৬), রহিমপুর গ্রামের মো. হকমান আলীর ছেলে বিলমারিয়া ইউনিয়ন ছাত্র লীগের সাধারণ সম্পাদক মো. জনি আলী (২৮), চাঁদপুর গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে কদিমচিলান ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মো. মুক্তাদুর (৩৫), কচুয়া গ্রামের মৃত রমজানের ছেলে আরবাব ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আকরাম হোসেন (৫৪)।
এ ব্যাপারে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুজ্জামান জানান, লালপুর থানার একটি নিয়মিত মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৪ নেতাকে গ্রেপ্তার করে রোববার আদালতে প্রেরণ করা হয়েছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন