কিশোরগঞ্জে মহান বিজয় দিবস ও বিজয়ের ৫৪ বছর পূর্তি উপলক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার দুপুরে জেলা শহরের গুরুদয়াল সরকারি কলেজ প্রাঙ্গণে এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে অক্সিজেন ফাউন্ডেশন ও স্টুডেন্ট অ্যাসোসিয়েশন কিশোরগঞ্জের শিক্ষার্থীরা।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফৌজিয়া খান।
বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরি, সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম।
এ সময় প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা বৃক্ষরোপণ করে কর্মসূচি উদ্বোধন করেন। পরে কলেজ প্রাঙ্গণে শতাধিক বৃক্ষরোপণ করা হয়।
কর্মসূচিতে অনুপ আহমেদ মামুন, ফয়সাল প্রিন্সসহ সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন