মৌলভীবাজারের কুলাউড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল নিয়ে ডোবার পানিতে ডুবে চালক দুলাল মিয়া (২৮) নিহত হয়েছেন।
বুধবার রাত ১০টার দিকে আছুরিঘাট এলাকায় ঘটনাটি ঘটে।
এ সময় তার সঙ্গে থাকা রুবেল মিয়া নামে একজন আহত হন।
নিহত দুলাল উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের গিয়াসনগর গ্রামের মরহুম শফিক মিয়ার ছেলে।
কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) আমির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন