টাঙ্গাইল ধনবাড়ীতে ১৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মো. রাকিব হোসেন (৩৪) ও মাদক সেবনকারী মো. আব্দুল লতিফ ভান্ডারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ এসএম শহিদুল্লাহর নেতৃত্বে এসআই শ্রীজীব ও এএসআই রেজাউল সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন- ধনবাড়ী পৌরসভার রামকৃষ্ণবাড়ী গ্রামের মৃত আমজাদ ফকিরের ছেলে মাদক ব্যবসায়ী মো. রাকিব হোসেন (৩৪) ও মাদক সেবনকারী বীরতারা ইউনিয়নের বাশনিয়োগী গ্রামের মৃত জামাল উদ্দিন সরকারের ছেলে মো. আব্দুল লতিফ ভান্ডারী।
ধনবাড়ী থানা পুলিশ তাদের বিরুদ্ধে মাদক মামলা দিয়ে টাঙ্গাইল কারাগারে প্রেরণ করেছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন