বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, কিশোরীদের ক্ষমতায়ন এবং তাদের স্বপ্ন পূরণে সহায়ক পরিবেশ তৈরি পাশাপাশি পরিবার ও সম্প্রদায়কে কিশোরীদের শিক্ষা ও স্বাস্থ্য সংরক্ষণে উৎসাহিত করার লক্ষ্যে লালমনিরহাট জেলা পর্যায়ে ‘ম্যাস মিডিয়া ক্যাম্পিং’ উদ্বোধন করেছেন লালমনিরহাট জেলা প্রশাসক।
রোববার লালমনিরহাট জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির অর্থায়নে, সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের কারিগরি সহায়তায় এবং আরডিআরএস বাংলাদেশের মাধ্যমে বাস্তবায়িত ‘জননী প্রকল্প’ এ আয়োজনের সভাপতিত্ব করেন লালমনিরহাটের জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার।
এ সময় উপস্থিত ছিলেন, লালমনিরহাট জেলার সিভিল সার্জন, ডা. নির্মলন্দু রায়, জননী প্রকল্প পরিচালক ডা. উজ্জ্বল কুমার রায়, বিভিন্ন উপজেলার নির্বাহী প্রশাসক, শিক্ষক, সাংবাদিক, পুলিশ, কিশোর ক্লাবের প্রতিনিধি প্রমুখ।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন