গাজীপুরের কালিয়াকৈরে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মন্ডলপাড়া এলাকায় বৃহস্পতিবার সকালে গজারি বন থেকে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, ৯৯৯-এ ফোন পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে।নিহতের পরিচয় জানা যায়নি।
পুলিশ জানিয়েছে, নিহত যুবকের পরনে সাদা-কালো চেক টি-শার্ট, লুঙ্গি ছিল। মাথার চুল কাঁচাপাকা শরীরে কোনো আঘাতের চিহ্ন মেলেনি।
থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন বলেন, “লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহিদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। পরিচয় শনাক্তে কাজ চলছে।”
আরএস
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন