গণঅধিকার পরিষদের কুড়িগ্রাম জেলা কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে কুড়িগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে পদ বঞ্চিত একটি পক্ষ।
এ সময় উপস্থিত ছিলেন- দলটির রংপুর বিভাগীয় উপকমিটি প্রস্তাবিত কমিটির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান জুয়েল, প্রস্তাবিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াছির আরাফাত সবুজ, শিক্ষা বিষয়ক সম্পাদক দিবাশিষ বর্মন, সাংগঠনিক সম্পাদক মিনারুল ইসলাম, কার্যকরী সদস্য ফরহাদুল ইসলামসহ দলের অন্যারা।
অবিলম্বে এ কমিটি বাতিল করা না হলে ২৪ ঘণ্টা পর ছাত্র, যুব, শ্রমিক অধিকার পরিষদসহ গণ ধিকার পরিষদের জেলার নেতাকর্মীরা একযোগে পদত্যাগের করার ঘোষণা দেন বক্তারা।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন