মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের নিয়ে উপজেলা পর্যায়ে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ জানুয়ারি) সকাল ১১ টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদের কনফারেন্স হলে শ্রীমঙ্গল ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইসলামিক ফাউন্ডেশন শ্রীমঙ্গলের ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ আব্দুল বারীর সভাপতিত্বে ও অফিস সহকারী মো. আব্দুর রব এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন মাওলানা আব্দুল কুদ্দুস নিজামী।
বক্তব্য রাখেন, মাওলানা আতাউল্লাহ, মাওলানা শরিফ উদ্দিন, মাওলানা মুজাহিদুল ইসলাম প্রমুখ। সম্মেলনে উপজেলার ৪০ জন প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম অংশগ্রহণ করেন।
বিআরইউ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন