তারুণ্যের শক্তিকে দেশের উন্নয়ন ও ভবিষ্যৎ নির্মাণে কাজে লাগানোর লক্ষ্যে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই স্লোগানে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা ঘাটাইলের ধলাপাড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) উপজেলার ধলাপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে উপজেলা প্রাণীসম্পদ অফিসার ও ধলাপাড়া ইউনিয়ন পরিষদের প্রশাসক ডাঃ মো. বাহাউদ্দিন সারোয়ার রিজভীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোছা: শারমিন ইসলাম। এসময় তিনি আগামীর বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের উদীয়মান শক্তিকে এগিয়ে আসার আহ্বান জানান।
এসময় ধলাপাড়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. রফিকুল ইসলাম খান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো: রোকুনজ্জামান বক্তব্য রাখেন। অনুষ্ঠিত কর্মশালায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক,ইউপি সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উৎসবে অংশ নেওয়া শিক্ষার্থীদেরকে বৈষম্যহীন আগামীর বাংলাদেশ গড়তে ভাবনা বিষয় নানা দিক নিয়ে লিখিত বক্তব্য নেন। ধলাপাড়া ইউনিয়নে প্রথম স্থান অধিকার করেন ডা: শওকত আলী ভূইয়া উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় স্থান অধিকার করেন দারগালী নগর সুন্দইল বিদ্যালয় ও তৃতীয় স্থান অধিকার করেন ধলাপাড়া এস. ইউ. পি উচ্চ বিদ্যালয়।
অনুষ্ঠান শেষে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক প্রবন্ধ প্রতিযোগীয় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিআরইউ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন