পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে আব্দুস সাদিককে সভাপতি ও আতিকুর রহমান আতিককে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
শুক্রবার সকালে উপজেলা মডেল মসজিদ ইমাম প্রশিক্ষণ কেন্দ্রে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, পাবনা জেলার যুব বিভাগের সভাপতি অ্যাডভোকেট আমিনুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা জামায়াতে ইসলামীর তরবিয়ত সেক্রেটারি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা আলী আজগর।
যুবনেতা আব্দুস সাদিকের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মহির উদ্দিন, নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান, সেক্রেটারি অধ্যাপক আবুল হাশেম, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আবু হুরায়রা হৃদয় প্রমুখ।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন