টাঙ্গাইলের ভূঞাপুরে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় ভারই যুব কল্যাণ পরিষদের উদ্যোগে ভারই দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মোছা. পপি খাতুন।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ভারই যুব কল্যাণ পরিষদের সভাপতি মো. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ একেএম রেজাউল করিম, উপজেলা বিএনপির সভাপতি এড. গোলাম মোস্তফা, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক কামাল হোসন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন