পিরোজপুরের মঠবাড়িয়ায় সাংবাদিক ইউনিয়নের ২০২৫-২৬ সালের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে।
এতে সভাপতি জামাল এইচ আকন (এশিয়ান টিভি ও আমার সংবাদ), সাধারণ সম্পাদক জুলফিকার আমিন সোহেল (দৈনিক প্রতিদিনের সংবাদ), সাংগঠনিক সম্পাদক বেল্লাল হোসাইন বাবু (দৈনিক খবরপত্র) নির্বাচিত হন।
শুক্রবার রাতে মঠবাড়িয়া সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে এ কমিটি গঠিত হয়।
কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি রুম্মান হাওলাদার (দৈনিক ভোরের ডাক), যুগ্ম-সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম (দৈনিক ভোরের দর্পণ), অর্থ সম্পাদক উথান মজুমদার (দৈনিক স্বদেশ বিচিত্রা), দপ্তর সম্পাদক মো. আসাদুজ্জামান খান (দৈনিক আজকের দর্পণ), প্রচার সম্পাদক বেল্লাল জোমাদ্দার (দৈনিক দক্ষিণাঞ্চল), আইন বিষয়ক সম্পাদক, অ্যাডভোকেট নিজাম উদ্দিন জাকির (দৈনিক তথ্য দর্পণ), কার্যকারী সদস্য মিজান উদ্দিন আকন (দৈনিক বাংলাদেশের আলো), বাদল কৃষ্ণ বিশ্বাস (দৈনিক নব অভিযান), গৌতম কুমার পাইক (দৈনিক দেশ প্রতিদিন), মোস্তাফিজ খান (সাপ্তাহিক পিরোজপুর খবর)।
নবগঠিত কমিটির সভাপতি জামাল এইচ আকন বলেন, মঠবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সাংবাদিকরা নির্যাতিত মানুষের কণ্ঠস্বর, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে এই ধারা আগামীদিনেও চলমান থাকবে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন