লক্ষ্মীপুরে গোয়েন্দা পুলিশের অভিযানে ৫ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাহমুদুল হাসান জিহাদ নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুর পৌরসভার ১৫নং ওয়ার্ডের তার নিজ বাসভবন থেকে তাকে ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ মো. সাহাদাত হোসেন জানান, উদ্ধারকৃত মাদকের মূল্য প্রায় ১৬ লাখ ২০ হাজার টাকা। আটককৃত জিহাদ একজন মাদক ব্যবসায়ী। সে ওই এলাকার জসিম উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে আইনে মামলার প্রস্তুতি চলছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন